Monday, March 23, 2026

শিল্পাঞ্চলের বাজারে হানা ইবি-র

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই বাজারে অতিরিক্ত দাম নেওয়া এবং যথাযথ রসিদ না দেওয়ার অভিযোগ উঠছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বাজার। মঙ্গলবার, সকালে সেখানে অতর্কিতে একযোগে হানা দিল সেন্ট্রাল এনফোর্সমেন্ট ও পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। খড়দহ, রহরা বাজার, পাতুলিয়া, বরাহনগর, টিটাগড় বাজারে পাইকারি ও খুচরো বিক্রেতাদের দোকান ও গোডাউন ঘুরে দেখেন তাঁরা। তবে, বেশিরভাগ ব্যবসায়ীর কাছে যথাযথ বিল না থাকায় তাঁদের সতর্ক করা হয়। কিছু বিক্রেতা রাজ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায়, তাঁদের সতর্ক করে মুচলেকা লিখিয়ে নেন। ভবিষ্যতে ফের তাঁরা আসবেন এবং অসঙ্গতি থাকলে আইনানুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আধিকারিকরা।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মৃত্যু হল গুলিবিদ্ধ বাইক চালকের

 

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...