Sunday, June 21, 2026

রবীন্দ্রনাথকে দেখতে এসএসকেএমে রাজ্যপাল

Date:

Share post:

অ্যাঞ্জিওপ্লাস্টির পরে এসএসকেএম-এ ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সকালে, তাঁকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। মন্ত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। বুকে ব্যথা নিয়ে প্রথমে কোচবিহারের হাসপাতালে ভর্তি হন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরিস্থিতির অবনতি হলে, তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। সোমবার সারাদিনই তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় কথা বলেন তিনি। মঙ্গলবার, শিলিগুড়ি থেকে ফিরেই রবীন্দ্রনাথকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল।

আরও পড়ূন – ডিসেম্বরেই নাম ঘোষণা দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’-এর

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...