Monday, March 23, 2026

ডিসেম্বর থেকে মোবাইল পরিষেবায় মাসুল বাড়াচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া

Date:

Share post:

বিপুল আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করে টিঁকে থাকতে এবার মোবাইল পরিষেবার মাসুল বাড়ানোর পথে হাঁটছে দেশের তিন গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থা। আর্থিক লোকসানের চাপে পড়ে এখন কোপ বসাচ্ছে গ্রাহক পরিষেবার খরচে। আর এর জেরে ডিসেম্বর থেকেই মোবাইল পরিষেবা বাবদ বাড়তি মাসুল গুনতে হবে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া গ্রাহকদের। একইসঙ্গে কেন্দ্রের কাছেও দ্রুত আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে এই টেলিকম সংস্থাগুলি।

ভোডাফোন ও এয়ারটেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে 1 ডিসেম্বর থেকেই উপযুক্ত পরিমাণে মাসুল বাড়ানো হবে। কারণ বর্তমানে যে হারে মাসুল নেওয়া হচ্ছে তা তাদের ব্যবসার পক্ষে লাভজনক নয়। ব্যবসায় টিঁকে থাকার স্বার্থেই কিছুটা ঝুঁকি নিয়েও তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আরও পড়ুন-ডিসেম্বরেই নাম ঘোষণা দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’-এর

 

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...