Wednesday, April 8, 2026

মুম্বইয়ের মেয়র পদ ছিনিয়ে নিলো শিবসেনা, লড়াইয়ে নেই বিজেপি

Date:

Share post:

সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রে এখনও জটিলতা চলছে৷ এখনও সেখানে রাষ্ট্রপতি শাসন, আর তার মাঝেই মুম্বইয়ের মেয়র পদ ছিনিয়ে নিলো শিবসেনা। বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে মেয়র- ভোট থেকে আগেই সরে যায় বিজেপি।

মুম্বই মেয়র পদের নির্বাচনে জয়জয়কার শিবসেনার৷ মুম্বইয়ের মেয়র পদে নির্বাচিত হলেন শিবসেনা নেত্রী কিশোরী পদনেকর। সোমবার ছিলো মেয়র নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মেয়র পদে শুধুমাত্র শিবসেনার কিশোরী পদনেকরের মনোনয়ন জমা পড়েছে। ডেপুটি মেয়র পদেও প্রতিদ্বন্দ্বী কেউ নেই৷ শিবসেনার ডেপুটি মেয়র হয়েছেন সুহাস ওয়াডরেকর। মেয়র নির্বাচনের দিন ধার্য ছিলো 22 নভেম্বর। কিন্তু তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র-ডেপুটি মেয়র নির্বাচিত হলেন শিবসেনা প্রার্থীরা।

দেশের ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগম। এ বছরের বাজেট প্রায় 30 হাজার কোটি টাকার৷ 1996 সাল থেকে মুম্বই পুরসভার মেয়র পদ শিবসেনার দখলে। এবারও পরিবর্তন হলো না। মুম্বই পুরসভার নির্বাচন নিয়ে এবার প্রকাশ্যে আসে শিবসেনা-বিজেপি সংঘাত। আসলে
মহারাষ্ট্রে শিবসেনার সামনে কোনওভাবেই দাঁড়াতে পারছে না কেন্দ্রের শাসক দল বিজেপি৷ মুম্বই পুরসভা ভোটে বিজেপি হালে পানি পাবেনা জেনেই মুখ না পুড়িয়ে
মেয়র-নির্বাচন থেকে সরে দাঁড়ায়৷

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...