Friday, June 26, 2026

অভিনব কায়দায় সোনা পাচার, স্তম্ভিত শুল্ক দফতরের আধিকারিকরা

Date:

Share post:

এ যেন রূপকথার গল্পের সোনার চামচ রুপোর চামচে পরিণত হয়ে যাওয়ার ঘটনা। যদিও এটা কোনও রূপকথার গল্প নয়। এটা বাস্তব। একটি বা দুটি নয়, মোট ৭৬টি সোনার কাঠি সঙ্গে করে নিয়ে যাচ্ছিল এক পাচারকারী। এই অভিনব পন্থা দেখে চোখ কপালে উঠেছে শুল্ক দফতরের আধিকারিকদের। যদিও বাঘা বাঘা অফিসারদের চোখ এড়িয়ে শেষ রক্ষা হল না। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হয় রাকেশ মাধাসিয়া নামে এক ব্যক্তি। তবে তার পাচার করার ভঙ্গি দেখে বেশ তাজ্জব গোয়েন্দারা।

তদন্তকারী সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার ভুটান এয়ারলাইন্সের বিমানে ব্যাংকক থেকে কলকাতায় আসে রাকেশ। গোপন সূত্রে শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্সের কাছে খবর আসে। এই নামে এক ব্যাক্তি সোনা পাচার করবে। কিন্তু সেখানে পৌঁছে তাকে সার্চ করেও কিছু পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ লক্ষ যায় ওই ব্যাক্তির হাতে রাখা একটি গাউনের দিকে। সঙ্গে সঙ্গে সেটি পরীক্ষা করতেই সোনার বিষয়টি বেরিয়ে আসে। সেটি খুলতেই তদন্তকারীদের চোখ কপালে উঠে যায়। গাউনের ভিতরে মোটা আঠালো একটি স্ট্রিপ দিয়ে ৭৬টি সোনার কাঠি বসানো রয়েছে। যার ওজন প্রায় ১১৬ গ্রামের কাছাকাছি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

যদিও শুল্ক দফতরের আধিকারিকদের মতে, এটা ছিল তার শুধু মাত্র ট্রেলার। এতে সফল হলে সে আরও বেশি সোনা নিয়ে পাচার করত। তবে তার আগেই অবশ্য গোয়েন্দাদের এই সাফল্য, যা প্রশংসার দাবি রাখে। এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু কড়া হয়েছে।

আরও পড়ুন-কিশোরীকে ধর্ষণ করল কিশোর, ধৃত কিশোর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...