Wednesday, April 8, 2026

সিপিএম বিধায়কের ডাকে বুধবার ডোমকল যাচ্ছেন ধনকড়

Date:

Share post:

এবার সিপিএম বিধায়ক তথা বাম জমানার দাপুটে মন্ত্রীর আমন্ত্রণে ফের মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। গত পাঁচ দিনে দ্বিতীয়বার৷ এবং এবারও রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েও পাচ্ছেন না রাজ্যপাল৷

মঙ্গলবার রাজভবন থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এ কথা। বিবৃতিতে বলাও হয়েছে, সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণেই বুধবার ডোমকল যাচ্ছেন রাজ্যপাল৷

মঙ্গলবার দুপুরে রাজভবনের এই বিবৃতিতে জানানো হয়েছে, ডোমকল গার্লস কলেজের নতুন ভবনের উদ্বোধন করতে বুধবার সকাল 6 টায় রাজ্যপাল জগদীপ ধনকড় সড়কপথে ডোমকল রওনা হবেন। এবং বলা হয়েছে, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক আনিসুর রহমান স্বয়ং নিমন্ত্রণ করেছেন রাজ্যপালকে।

28 বছর টানা ডোমকলের বিধায়ক আনিসুর রহমান। টানা 20 বছর রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ছিলেন। তৃণমূল আমলে রাজ্যে বামদুর্গ ধ্বংস হয়ে গেলেও ডোমকল বিধানসভা কেন্দ্রে লাল পতাকা আজও টিকিয়ে রেখেছেন আনিসুর। বামনেতা আনিসুর রহমান এভাবে প্রাক্তন বিজেপি সাংসদ তথা এখন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানোয় রাজ্যের রাজনৈতিক শিবিরে চমক তৈরি হয়েছে। আনিসুর এ প্রসঙ্গে বলেছেন, ‘‘রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আমি ব্যক্তিগত ভাবে রাজ্যপাল পদের বিরোধী৷ কিন্ত যতদিন না সংবিধান সংশোধন করে রাজ্যপাল পদ তুলে দেওয়া হচ্ছে, ততদিন তো রাজ্যপালকে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে মানতেই হবে।’’

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...