Saturday, June 13, 2026

‘ভালবাসার বারান্দা’-য় রয়ে গেলেন নবনীতা দেবসেন

Date:

Share post:

গত 7 নভেম্বর মৃত্যু হয়েছে সাহিত্যিক নবনীতা দেবসেনের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কোটা শিল্প ও সংস্কৃতি মহল। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবুও তাঁর মৃত্যু যেন আজও কেউ মেনে নিতে পারছেন না। তাই তাঁকে স্মরণ করার উদ্দেশ্যে বাংলা নাট্য অ্যাকাডেমি মঙ্গলবার অ্যাকাডেমির সভাঘরে এক বিশেষ স্মৃতিচারণার আয়োজন করে। যার নাম রাখা হয়, ‘শ্রদ্ধার্ঘ্য নবনীতা দেবসেন’।

এই স্মৃতিচারণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক জয় গোস্বামী, নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, কবি শ্রীজাত সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রথমে নবনীতা দেবসেনের ছবিতে পুষ্পদান করে তাঁর স্মৃতিচারণায় মেতে ওঠেন সকলে। তারপর এক মিনিটের নীরবতা পালন করা হয়।

সাহিত্যিক নবনীতা দেবসেনের কথা বলতে গিয়েই জয় গোস্বামীর গলায় আবেগের সুর নেমে আসে। তিনি বলেন, ‘আমার যখন 22 বা 23 বছর তখন আমি প্রথম নবনীতা দেবসেনকে দেখি। আমি তখন একটি লিটল ম্যাগাজিনে লিখতাম। তিনি হঠাৎ একদিন আমায় বলেন, জয় তোমার কবিতাগুলো খুব সুন্দর। ভাল লিখছো। ওনার মতো একজন নামকরা সাহিত্যিক আমাকে এই কথা বলেছিলেন। এটাই আমার কাছে জীবনের সেরা প্রাপ্তি। ওনার স্মৃতিচারণা করতে গিয়ে 42 বছর আগের এই কথা আমার স্পষ্ট চোখের সামনে ফুটে উঠল। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁর সংগঠন সই নিয়ে তাঁর ভাবনা-চিন্তা আমি দেখেছি। সেটাকেও কুর্নিশ জানাতে হয়। ‘ভালোবাসার বারান্দা’ নামে যে লিটল ম্যাগাজিনে আমি দীর্ঘ 12 বছর কাজ করেছি, সেখানে এক বিশেষ কলম লিখতেন নবনীতা দেবসেন। মারণরোগ তাঁর শরীরকে চেপে ধরে। তখন তিনি ‘ভালবাসার বারান্দা’-র জন্য লেখা থামাননি। নবনীতা দেবসেনের লেখনীর ওপর যে ধর্ম পালন করা, আমার কাছে জীবনের সেরা শিক্ষা।’

কবি শ্রীজাত ‘ভালোবাসার বারান্দা’ থেকে একটি কবিতা নবনীতা দেবসেনের প্রতি শ্রদ্ধা জানান। শুধু তিনি নন, নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রও তাঁর সঙ্গে নবনীতা দেবসেনের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন।

এছাড়া অন্যান্য বিশিষ্টজনেরা এদিন স্মৃতিচারণা করেন। সব মিলিয়ে যেন সত্যিই ‘ভালবাসার বারান্দা’ল-য় রয়ে গেলেন নবনীতা দেবসেন।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...