Wednesday, April 8, 2026

‘গুজবে কান দেবেন না, আমি আপাতত সুস্থ’ সোশ্যাল মিডিয়ার নুসরত

Date:

Share post:

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। রবিবার রাত ৯:৩০ নাগাদ তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল অর্থাৎ সোমবার তিনি কিছুটা সুস্থ হয়ে উঠতেই তাঁকে ছুটি দেওয়া হয়েছিল। তিনি অসুস্থ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রটেছিল বহু গুজব। কিন্তু আজ, কিছুক্ষণ আগে তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি বলেন, ‘‌বন্ধুরা কোনওরকম গুজবে কান দেবেন না। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রয়েছি। ধুলোবালি থেকে আমার একটু শ্বাসকষ্ট হয়েছিল। যা পরে বড় আকার ধারণ করে। আর সেজন্যই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’‌ অভিনেত্রী আরও বলেন, কয়েকটা দিন বিশ্রাম নিয়েই আবার কাজে ফিরবেন। দিল্লিতে গিয়ে সাংসদের অধিবেশনেও যোগ দেবেন বলে জানান। শুধু তাই নয়, তাঁর সকল ভক্তদের প্রার্থনা, আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই এত দ্রুত সুস্থ হতে পেরেছেন, সেকথাও বলতে ভোলেননি নুসরত।

দেখুন তাঁর ভক্তদের উদ্দেশ্যে কী বললেন নুসরত…

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...