Monday, April 6, 2026

রাজ্যপালকে কালো পতাকা, ধনকড় বললেন, এসব আমি অনেক দেখেছি

Date:

Share post:

রাজ্যপাল জাগদীপ ধনকড়কে কালো পতাকা দেখিয়ে রাজ্য-রাজ্যপাল বিবাদে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। যার জেরে রাজ্যপাল বীরেন্দ্র শেওবাগের ঢঙে চালিয়ে খেলে সোজাসাপ্টা বলেছেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন বিক্ষোভ অনেক দেখেছি। এতে মোটেই আমি ঘাবড়াচ্ছি না।

বুধবার মুর্শিদাবাদের ডোমকলে গার্লস স্কুলের নতুন ভবনের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যপাল।
ডোমকল গার্লস কলেজের প্রবেশের আগে প্রায় ৫০০ মিটার দূরে কালো পতাকা নিয়ে তৃণমূলের সর্মথকরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ছিলেন। রাজ্যপাল পেরবার সময় তাঁরা কালো পতাকা দেখান। নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

কলেজের নতুন ভবনের উদ্বোধনের পর রাজ্যপাল বলেন, রাস্তার দু’ধারে যারা দাঁড়িয়ে ছিলেন তাঁরা মাত্র কয়েকজন। সকলে তৃণমূল। আমি ওদের দোষ দিই না। পুলিশ ছিল। আমি দেখেছি তৃণমূলের একের পর এক মন্ত্রী রাজ্যপাল সম্বন্ধে নানা মন্তব্য করছেন। তাহলে ওঁরা কি দোষ করলেন? কিন্তু আমি বিক্ষোভকারীদের জানিয়ে দিতে চাই আমার লম্বা রাজনৈতিক জীবন। আমি এসব অনেক দেখেছি। এসবে আমার কিছু হয় না। বিক্ষোভ দেখিয়ে আমাকে আমার কাজ থেকে সরানো যাবে না। যা করি ভেবে করি, দেখে করি। কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, গম্ভীর। রাজ্যপাল আরও বলেন, সবথেকে দুঃখের বিষয় হল, কলেজে গিয়ে যখন অনুষ্ঠান শুরু করেছি, তখন প্রত্যেকটা পড়ুয়ার মুখ দেখে বুঝতে পারছিলাম, এই ঘটনা মোটেই ওদের স্বস্তি দেয়নি।

আরও পড়ুন-অমিতের পাল্টা মুখ্যমন্ত্রী বললেন রাজ্যে এনআরসি হবে না

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...