Thursday, June 11, 2026

আলোচনায় তিস্তা? কাল সন্ধ্যায় হাসিনা মমতার দ্বিপাক্ষিক বৈঠক

Date:

Share post:

আগামীকাল ক্রিকেটের নন্দনকাননে একসঙ্গে বসে খেলা দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনার বাইরে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে হাসিনা-মমতার একান্ত বৈঠকের দিকে। তাৎপর্যপূর্ণ ওই বৈঠকটি হবে সন্ধে ছ’টায় তাজ বেঙ্গলে। সেখানে একান্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেশকিছু ইস্যু নিয়ে কথা হবে। তারমধ্যে তিস্তার জল বন্টনের বিষয়টি যেমন উঠে আসবে, তেমনি সীমান্তে বিজিবি-বিএসএফের গুলির লড়াইয়ের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত করা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, কাল ইডেনে খেলা। আমি থাকবো, হাসিনা থাকবেন। আমাকে হাসিনা ফোন করেছিলেন। শুধু মাঠেই নয় আমার সঙ্গে ওনার মোট তিনবার দেখা হবে। হাসিনা মমতার বৈঠক কূটনৈতিক দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগেও দু’জনের তিস্তার জল বন্টন নিয়ে দীর্ঘ কথা হয়। যদিও এই সমস্যার কোনও মীমাংসা হয়নি। আর এ নিয়ে দেশের মধ্যে বেশ চাপে রয়েছেন হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বাংলাদেশ সফরে আশ্বাস দিয়েছিলেন এই সমস্যার সুরাহা করার। যদিও তা বাস্তবায়িত হয়নি। ফলে বাংলার পাশাপাশি বাংলাদেশও এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে।

আরও পড়ুন-সিএবি-র প্রাক্তন কর্তারাই ইডেন টেস্টে কার্যত ব্রাত্য

Related articles

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...