Thursday, March 26, 2026

ইডেনের অনুশীলনে কোহলি বোল্ড রমন

Date:

Share post:

ইডেনে ভারতীয় দলের অনুশীলনে বিরাট কোহলিকে ক্লিন বোল্ড করলেন বাংলার পেসার রমন সিং। আউট করার পরেই বিরাট বললেন, ওয়েল বল পাজি। সেই সঙ্গে ডেকে দিলেন টিপস। বললেন অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাটসম্যান একটু এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে রমনকেও একটু পিছন থেকে বল করতে হবে। উচ্ছ্বসিত রমন বললেন, এখন আমার আদর্শ বোলার মহম্মদ শামি, আর আন্তর্জাতিক ক্ষেত্রে গ্লেন ম্যাকগ্রা। ভারতের নেটে এদিন সবচেয়ে বেশি ঘাম ঝরালেন ঊমেশ। দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন রাহানে। ইন্দোরে সেঞ্চুরি মিস করার পর এবার আরও সাবধানী। আর একজনকে দেখা গেল দীর্ঘ ব্যাটিং অনুশীলনে বাংলার ঋদ্ধিমান সাহাকে। শেষ কয়েকটি টেস্টে ব্যাটে বড় রান নেই। জানেন, যে কোনও সময়ে প্রশ্ন উঠে যেতে পারে।

আরও পড়ুন-পিঙ্ক-টেস্টে বিরাট- মুমিনুলদের বিশেষ উপহার দেবে CAB

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...