Monday, April 6, 2026

‘নির্বাচনী-বন্ড’ কেলেঙ্কারিতে এবার কংগ্রেসের নিশানায় মোদি

Date:

Share post:

প্রধানমন্ত্রীকেই এবার ‘নির্বাচনী বন্ড কেলেঙ্কারি’-তে নিশানা করলো কংগ্রেস।

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ এবং উপনেতা আনন্দ শর্মা, প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছেন।

কংগ্রেসের অভিযোগ, তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজে নিয়ম ভেঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড কেনার বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছেন। এই বন্ড একটি বিশাল কেলেঙ্কারি। কারণ, এখানে যে অর্থ দিচ্ছে, তাকে টাকার উৎস বলতে হয় না। আবার রাজনৈতিক দলকেও জানাতে হয় না কে টাকা দিচ্ছে। কোনও ঊর্ধ্বসীমাও নেই। এই ভাবে ৬,১২৮ কোটি টাকার ৯৫ শতাংশই বিজেপি অ্যাকাউন্টে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, গত বছর কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় বিধানসভা নির্বাচনের আগে এই বন্ড কেনার সুযোগ তৈরি করে দেন প্রধানমন্ত্রী নিজেই। সেই সময় আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ এতে আপত্তি জানান। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সচিবালয় বন্ডের নিয়ম বদলাতে বলে।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...