Sunday, June 21, 2026

টি ব্রেকের পরই সাজঘরে রোহিত

Date:

Share post:

চা পাণের বিরতির পর প্রথম ওভারেই ফিরলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। বাংলাদেশ পেল বড়সড় সাফল্য। নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিলেন ইবাদত হোসেন।

অবশ্য ওভারের শুরুটায় ছিল রোহিতের দাপট। টানা দু’বলে দুটি মসৃন বাউন্ডারি। এক্ষেত্রে ইবাদতের ডেলিভারিও ছিল দুরন্ত। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করে বল সিমে পড়ে ভেতরে ঢোকে বেশ খানিকটা। বাইরে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন রোহিত। বল লাগে প্যাডে। এলবিডব্লিউ-এর আবেদনে সাড়া দিতে ভুল করেননি আম্পায়ার মারাইস ইরাসমাস।

রোহিত রিভিউ নিয়েছিলেন। রিভিউয়ে দেখা যায়, বল অফ স্টাম্পের মাথা ছুঁয়ে যাচ্ছে। আম্পায়ার্স কলে আউট রোহিত, ফলে নষ্ট হলো না ভারতের রিভিউ।

এর আগে ব্যাক্তিগত ১২ রানে একবার “জীবন” পান রোহিত। শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। আউট হলেন ২১ রানে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...