Sunday, March 29, 2026

মহারাষ্ট্রে ‘বিকল্প’ সরকার হচ্ছেই, বিজেপি যাচ্ছে সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মহারাষ্ট্রে জোট সরকার প্রায় নিশ্চিত।

বিজেপির মুখের গ্রাস কেড়ে একদা জোটসঙ্গী শিবসেনার নেতৃত্বেই সরকার গড়বে NCP ও কংগ্রেস৷ শিবসেনা প্রধান
উদ্ধব ঠাকরেই সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷ সূত্রের খবর, সোনিয়া গান্ধী সবুজ সঙ্কেত দিয়েছেন। শুক্রবার সেনা বিধায়কদের বৈঠক হয় উদ্ধব ঠাকরের উপস্থিতিতে। বৈঠকে ‘বিকল্প’ সরকার গঠন নিশ্চিত বলে বিধায়কদের জানান শিবসেনা প্রধান।
ওদিকে নির্বাচন পরবর্তী জোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। তাদের আবেদনে বলা হচ্ছে, যে 3 দল বিকল্প জোট গঠন করে সরকার করতে চলেছে, তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছে। জনাদেশ নেই, তবুও পরস্পর হাত মেলাচ্ছে তারা। এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।’

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...