Sunday, March 29, 2026

সামির ছোবলে জোড়া কনকাশন বাংলাদেশের

Date:

Share post:

প্রথমে উইকেটে থিতু হতে থাকা লিটন দাস। তার কিছু পরই নাঈম। দু’জনের হেলমেটে জোড়া ছোবল দেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামির আগুনে বল। সামির যে ওভারে মাথায় চোট পেলেন নাঈম, ঠিক সেই ওভারেই দুটি বাউন্ডারি মারেন তিনি। চরম লজ্জার হাত থেকে বাঁচিয়ে দলকে তিন অঙ্কে নিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে এই বাংলাদেশি করেন ১৯ রান।

তবে ফিল্ডিংয়ে নামেননি এই তরুণ অফ স্পিনার। নাঈমের জায়গায় কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। নাঈম যেহেতু বোলার তাই বল করতে পারবেন তাইজুল।

এর আগে লিটনের জায়গায় কনকাশন বদলি হিসেবে মেহেদি হাসান মিরাজকে নেয় বাংলাদেশ। লিটন কিপার-ব্যাটসম্যান হওয়ায় ম্যাচে বোলিং করতে পারবেন না মিরাজ। লিটনের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মহম্মদ মিঠুন। লিটন ও নাঈম আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দু’জনেরই স্ক্যান করানো হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল একজন, পেসার মুস্তাফিজুর রহমান। চোটের জন্য ছিটকে গেলেও দলের সঙ্গে রয়ে গেছেন ওপেনার সাইফ হাসান।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...