Sunday, June 21, 2026

ফ্যাব ফোরের চ্যাট, আওয়াজ উঠল শচীন-শচীন

Date:

Share post:

আসতে পারেননি রাহুল দ্রাবিড়। অতিথি আপ্যায়নে ব্যস্ত সৌরভ পারেননি যোগ দিতে। তার জায়গায় ছিলেন দাদার প্রিয় হরভজন। কিন্তু শচীন, কুম্বলে লক্ষ্মণ আর ভাজ্জি জমিয়ে দিলেন ইডেনের ডিনার টাইম। জমাটি আড্ডা। আলোচনায় উঠে এল ভাজ্জির হ্যাটট্রিক, লক্ষ্মণের ২৮১। পরপর উইকেট পড়া। শেষ দিকের টেনশন, সবকিছু।

বেশি আবেগ ছিল শচীনকে ঘিরে। অবসরের ৬ বছর পরেও শচীন বলা শেষ করলেই উঠেছে হাততালির ঝড়। ভাজ্জি বললেন, ইডেন আমাকে জীবনের সেরা আনন্দ দিয়েছে। হ্যাটট্রিক করেছি। যতবার খেলেছি ৫উইকেট পেয়েছি। কলকাতার ভালবাসা স্পেশাল।

শ্চীন দাদার প্রশংসায় পঞ্চমুখ। ইডেনের গ্যালারি এনার্জি দিয়েছে। আর লক্ষ্মণ মহাকাব্যিক ২৮১ রানের ইনিংস নিয়ে বললেন, প্রত্যেকটা বল এখনও মনে করতে পারি। কুম্বলের স্মৃতিতে ১৯৯৩ -র হিরো কাপ। শচীনের বোলিং, মাত্র ৬ রান করতে না পারা দক্ষিন আফ্রিকার ভেঙে পড়ার দৃশ্য বেশিমাত্রায় স্মৃতিতে উজ্জ্বল কুম্বলের। মজার মজার টুকরো ঘটনা শুনে হাততালির ঝড় উঠেছে পিঙ্ক ইডেনে। ভারতের আগুনে বোলিংয়ের পাশাপাশি ফ্যাব ফোরের চ্যাট ছিল ইডেনের অতিরিক্ত পাওয়া।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...