Saturday, March 21, 2026

পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন রাজ্যপালের টুইট মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

বিভিন্ন বিষয় নিয়ে যখন রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত অব্যাহত, সেই পরিস্থিতিতেই পার্শ্বশিক্ষকদের অনশন আন্দোলন নিয়ে মন্তব্য করলেন জগদীপ ধনকড়। দু’পক্ষের মধ্যে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করেছেন রাজ্যপাল। নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি জানান, কমপক্ষে হাজার খানেক পার্শ্বশিক্ষক ১১ তারিখ থেকে আন্দোলন করছেন। শুক্রবার থেকে তাঁদের মধ্যে ৩৭ জন অনশন শুরু করেছেন। এর জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এমনকী পশ্চিম মেদিনীপুরে রেবতী রাউত আন্দোলনের জেরেই মারা গিয়েছেন বলে মত রাজ্যপালের। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু’পক্ষের মধ্যে আলোচনা চেয়েছেন রাজ্যপাল।

এর আগে রাজ্যের একাধিক বিষয় রাজ্যপালের বিরুদ্ধে অযথা নাক গলানোর অভিযোগ তুলেছে শাসকদল। বাবুল সুপ্রিয়ের যাদবপুরের হেনস্থাই হোক বা বর্তমানে কপ্টার বিতর্ক রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এই পরিস্থিতিতে কার্যত পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালের মন্তব্য আগুনে ঘি ঢালবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় প্রচারে এগিয়ে জোড়াফুল, দৌড়ে বিজেপিও

 

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...