মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটের দিন ঘোষণা ও দলের প্রার্থী ঘোষণার পরে আবার ময়দানে তৃণমূলের (TMC) সেনাপতি। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে জনসভা শুরু করবেন তিনি। ২৪ মার্চ বেলা ২টোয় পাথরপ্রতিমায় জনসভার পরের দিনই হাইভোল্টেজ নন্দীগ্রামে (Nandigram) প্রচারে যাবেন অভিষেক- দলীয় সূত্রে খবর।
Sponsored

আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের জানিয়েছিলেন, আত্মতুষ্টিতে না ভুগে রাস্তায় নেমে রাজনৈতিক লড়াই করতে হবে। তিনি নিজেও মাঠে-ময়দানে থাকবেন বলে জানান দলের সেনাপতি। সেই মতো বাংলার উত্তর থেকে দক্ষিণ সভা-মিছিল করবেন তিনি। পাথরপ্রতিমা দিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করার পরের দিনই তিনি যাবেন পূর্ব মেদিনীপুর। সেখানে ১২টায় প্রথমে দাসপুর, তারপর বেলা একটায় কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন অভিষেক। এর পরে যাবেন নন্দীগ্রাম। সেখানে বেলা ২টোয় কর্মিসভা করবেন তৃণমূলের সেনাপতি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী দলবদলু শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে এবার তাঁরই একসময়ের অনুগামী পরিচিত পবিত্র করকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। সেখানেই ব্লক অনুযায়ী কর্মিসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
২৬ তারিখ যাবেন উত্তরবঙ্গে। সেখানে ১২টা থেকে পরপর নাটাবাড়ি, ধুপগুড়ি জনসভা করবেন অভিষেক (Abhishek Banerjee)। দুপুর ২টোয় কালচিনিতে করবেন রোড শো। ২৭ মার্চ ফের দক্ষিণে জনসভা অভিষেকের। বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপি তিন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা তাঁর।
২৮ মার্চ ফের উত্তরে তৃণমূলের সেনাপতি। বালুরঘাট ও তপন, মানিকচক ও সাগরদিঘিতে জনসভা তাঁর। ২৯ মার্চ প্রথমে দুবরাজপুর, তার পরে নওদা ও শেষে সন্দেশখালিতে জনসভা অভিষেকের।
আরও খবর: ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও
৩০মার্চ তৃণমূলের সেনাপতি যাবেন বাগমুন্ডি। সেখান থেকে দুপুর ২টোয় কাঁথি ওডি-তে পর্যালোচনা সভা রয়েছে তাঁর। ৩১ মার্চ আবার উত্তরবঙ্গে জনসভা অভিষেকের। শীতলকুচি, রাজগঞ্জ ও ফালাকাটায় সভা করবেন তিনি।
যেভাবে দলের নেতা-কর্মীদের আগামী দেড়মাস রাস্তা থেকে মাটি কামড়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি, নিজেও ঠিক সেভাবেই উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে ছুটে বেড়াবেন অভিষেক। 
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
