Monday, June 22, 2026

উদ্ধব না সঞ্জয়, কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকেই দেখতে চান তাঁর দলের বিধায়করা। এমনকী এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার নিজেও এবিষয়ে উদ্ধবকে অনুরোধ করেছেন বলে খবর। কিন্তু উদ্ধব ঠাকরে নিজে মুখ্যমন্ত্রী পদে বসতে আগ্রহী নন। তিনি সংগঠনে থেকেই জোট সরকারের সমন্বয়ের কাজ করতে চান। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে শিবসেনার রাজ্যসভার সাংসদ ও দলীয় মুখপত্র ‘সামনা’র কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় রাউতের নাম শোনা যাচ্ছে। গত ২৫ দিন ধরে ক্রমান্বয়ে শিবসেনার দাবি তোলা ও বিজেপিকে আক্রমণের কাজটি অক্লান্তভাবে করে গিয়েছেন উদ্ধব-ঘনিষ্ঠ এই নেতা। সঞ্জয় রাউত ছাড়া লোকসভার সাংসদ অরবিন্দ সাওয়ান্তের নামও উঠছে। বিজেপির সঙ্গে বিচ্ছেদের পর মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন সাওয়ান্ত।

আরও পড়ুন-মহারাষ্ট্রে সুবিধাবাদী জোট সরকার বড় জোর ৬ থেকে ৮ মাস চলবে: গডকড়ি

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...