Sunday, March 29, 2026

দ্যাট ইজ মাই প্রিন্স অফ ক্যালকাটা

Date:

Share post:

ইডেন যেন শুক্রবার সত্যিই হয়ে উঠেছিল নন্দন কানন। আর তার নীরব কারিগর অবশ্যই সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা, কিংবা ঘরের দিদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মাঠের খেলা দেখা। অনুষ্ঠানের শিল্পীরা এসেছেন তো! রুণা লায়লা, জিৎ! প্রাক্তনদের সময় দেওয়ার সঙ্গেই ফ্যাব ফোরের সঙ্গে হালকা আড্ডা, সব কিছু করেছেন একেবারে কর্পোরেট কর্তার মতো, অথচ বাঙালি কেতায়। মাঠে তখন ব্যাট করছেন বিরাট। আওয়াজ উঠছে বিরাট-বিরাট। হঠাৎ ক্লাব হাউস দিয়ে বাইরে বেরিয়ে এলেন মহারাজ। আওয়াজ বদলে হয়ে গেল দাদা-দাদা। হাত নাড়লেন সৌরভ। পকেট থেকে ক্যামেরা বের করে তাদের সঙ্গে সেল্ফিও তুললেন। কমেন্ট্রি বক্স থেকে তখন জিওফ্রে বয়কট বলে উঠলেন– দ্যাটস দ্য স্পিরিট অফ ক্যালকাটা, দ্যাট ইজ মাই প্রিন্স অফ ক্যালকাটা!

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...