Saturday, February 28, 2026

আজই কি মহাজট কাটছে মহারাষ্ট্রে

Date:

Share post:

ভারতীয় রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে অনিশ্চিত অধ্যায় হল মহারাষ্ট্রের সরকার গঠন। অতি বড় রাজনীতির বোদ্ধাও বোধহয় এই নিয়ে ভবিষ্যৎবাণী করতে ভাববেন। এই পরিস্থিতিতে ফের ত্রিদলীয় জোটে সরকারের গঠনের সম্ভাববনা দেখা দিয়েছে। আর তা সম্ভবত হতে পারে শুক্রবারই। সরকার গঠনে বদ্ধপরিকর শিবসেনা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার, গভীররাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য।

তবে, এখানেও একটা ৫০-৫০ ফর্মুলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, সরকার গঠন হলে মুখ্যমন্ত্রী পদে বসবেন উদ্ধব ঠাকরে। সেক্ষেত্রে তার মেয়াদ আগামী ৫ বছর নাও থাকতে পারে। আড়াই বছর পরে এনসিপি-কে পদ ছেড়ে দিতে পারে তারা। একইসঙ্গে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতৃত্বও দিতে পারেন শিবসেনা প্রধান। এই জোটকে মহারাষ্ট্র বিকাশ আন্দোলন বা উন্নয়ন ফ্রন্ট নাম দেওয়া হতে পারে বলেও শিবসেনা সূত্রে খবর। নতুন জোটে কৃষি উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও ভর্তুকিযুক্ত খাদ্য পরিকল্পনার উপর জোর দেওয়া হবে।
বৃহস্পতিবার, মুম্বইয়ে শিবাসেনা-এনসিপি বৈঠকের পাশাপাশি দিল্লিতে কংগ্রেস ও এনসিপির মধ্যে ন্যূনতম অভিন্ন কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, ওই কর্মসূচি নিয়ে শুক্রবার, মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বৈঠক ইতিবাচক হলে এদিনই সরকার গড়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে তিন দল। সেনা ও এনসিপির সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে রবি বা সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে।

spot_img

Related articles

আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অনলাইন-অফলাইনে দেখা যাবে নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ বাংলায় এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুক্রবার সকাল থেকে রাত...

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...