Sunday, June 14, 2026

লোকসভায় জোট না করে ভুল করেছিলাম, খড়্গপুরে প্রকাশ্য স্বীকারোক্তি সূর্যর

Date:

Share post:

বারবার ভুল এবং বারবার ভুল স্বীকার করা। এটাই আপাতত সিপিআইএমের রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে।

সাড়ে তিন বছর আগে বিধানসভার নির্বাচনে বাম কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল। কিন্তু জোট হয়নি। লোকসভায় তো জোটই ভেস্তে যায়। তারপর ভরাডুবি। ফের তিন বিধানসভা উপ নির্বাচনের আগে থেকেই রীতিমতো বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে পাকাপাকি জোটের পথে বাম-কংগ্রেস। আর সেই পরিপ্রেক্ষিতেই খড়্গপুরে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের সমর্থনে সভা করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রকাশ্যেই বললেন, লোকসভায় আমরা ভুল করেছিলাম। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা জোটের সিদ্ধান্তে এসেছি। বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে ভোটকে আমাদের বাক্স নিয়ে আসতে হবে। এটাই আপাতত আমাদের চ্যালেঞ্জ। সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, গণতন্ত্র রক্ষা করতে এবং সাম্প্রদায়িকতাকে হারাতে, আমরা জোট করেছি। উপনির্বাচন থেকে বোঝা যাবে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ কি ভাবছেন! বাম-ডান উভয়েরই বক্তব্য, ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেসের ন’বারের বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে দিলীপ ঘোষ বিধায়ক হয়েছিলেন। তৃণমূলের ভোট বিজেপিতে গিয়েছিল বলেই এই ঘটনা হয়েছিল। এবার তা হবে না বলেই দাবি করা হয়েছে।

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...