Thursday, June 25, 2026

ফের স্ক্রাব টাইফাসে মৃত্যু রাজ্যে

Date:

Share post:

ফের স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। তরুণ সরকার নামে ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের নবগ্ৰামের অমরকুন্ড গ্ৰামে। শুক্রবার রাতে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েই তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, প্রায় দিন পনেরো আগে থেকে জ্বর, মাথা যন্ত্রণায় আক্রান্ত হয়। এরপর তাঁকে ভর্তি করা হয় স্থানীয় গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার কোনও উন্নতি না হওয়ায়, বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...