Thursday, June 25, 2026

ঐতিহাসিক গোলাপি টেস্টে কলকাতায় বেটিংয়ের ছায়া! তারপর যা হল

Date:

Share post:

যখন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স ঐতিহাসিক গোলাপি টেস্ট নিয়ে মেতে আছে, ঠিক তখনই শহরের এক প্রান্তে রমরমিয়ে চলছিল বেটিং। খবর পেয়ে সেই চক্রের চারজন সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

শুক্রবার থেকে ইডেনে শুরু হওয়া ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের চারদিনের টিকিট শেষ হয়ে গিয়েছে। তখন ক্রিকেটকে কলঙ্কিত করতে শহরের অন্য প্রান্তে সকলের অলক্ষ্যে রমরমিয়ে চলছিল এই ম্যাচ নিয়ে বেটিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অ্যাপের মাধ্যমে চলছিল লক্ষ লক্ষ টাকার বেটিং। গোপন সূত্রে এই খবর পেয়ে বৃন্দাবন বসাক স্ট্রিটের একটি বাড়িতে হানা দেয় জোড়াবাগান থানার পুলিশ। সেখান থেকেই কুন্দন সিং (২২), মুকেশ মালি (৩২) এবং সঞ্জয় সিংকে (৪২) গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জোড়াবাগানেরই বাসিন্দা কুন্দন। বাকি দু’জনের বাড়ি বুর্তোলা থানা এলাকায়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বছর বাইশের সার্জিল হোসেন নামে আরও একজনের সন্ধান পায় পুলিশ। পরে নিউমার্কেট এলাকা থেকে তাকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে মোট চারটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার এবং নগদ ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...