Wednesday, April 8, 2026

গোলাপি টেস্টে বাংলাদেশের সঙ্গী শুধুই চোট, এবার মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ

Date:

Share post:

চোট চোট এবং চোট। ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্ট বাংলাদেশের কাছে যেন দুঃস্বপ্ন। টিম ইন্ডিয়ার পেসার ত্রয়ী যেন বাংলাদেশিদের সামনে বিভীষিকা হয়ে হাজির হয়েছে।

প্রথমদিন লিটন দাস ও নইম মাথায় চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের হেলমেটে আঘাত পান মিঠুন ও মুশফিকুর। যদিও তাদের চোট গুরুতর নয়।

একই সঙ্গে কিন্তু ভাগ্যও সঙ্গ দিচ্ছে না টাইগার্সদের। চোটের তালিকায় নয়া সংযোজন মাহমুদউল্লাহ। আবার কখনো, যখন ভারতের ইনিংসে হার বাঁচাতে লড়তে হচ্ছে তখন।
একটি জুটিতে যখন লড়াই করছে বাংলাদেশ, তখনই আবার দুঃসংবাদ। মাঠ ছাড়তে বাধ্য হলেন ধীরে ধীরে উইকেটে সেট হতে থাকা মাহমুদউল্লাহ। তবে এবার বলের আঘাত নয়, হ্যামস্ট্রিংয়ে টান লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ।

উমেশ যাদবের বলে সিঙ্গেল নিতে ছুটছিলেন মাহমুদউল্লাহ। রান পূর্ণ করার আগ মুহূর্তে লাগে টান, হাত দিয়ে চেপে ধরেন ডান হ্যামস্ট্রিং। ফিজিও এসে পরীক্ষা করে দেখেন। কিন্তু মাহমুদউল্লাহ ব্যাটিং করার অবস্থায় নেই। মাঠ ছাড়লেন আস্তে আস্তে।

চাপের মুখে ৭ টি মসৃন বাউন্ডারিতে ৪১ বলে ৩৯ করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...