Wednesday, May 13, 2026

গান্ধী পরিবারকে এসপিজি নিরাপত্তা নয়, সংশোধনী বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার স্বপক্ষে এবার যুক্তি খাড়া করল কেন্দ্রের বিজেপি সরকার। এই সিদ্ধান্তকে আইনি করতেই আনা হচ্ছে নতুন বিল। নতুন বিলে প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকেই এসপিজি নিরাপত্তা দেওয়া হবে না। পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গান্ধী পরিবারের সব সদস্য জেড প্লাস নিরাপত্তা পাবেন। সংশোধিত বিলটি সংসদের বর্তমান অধিবেশনেই আনা হবে।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যা কাণ্ডের পর স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি তৈরি হয়। প্রথমে এসপিজি ছিল শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর এসপিজি আইন সংশোধন করে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারকে এসপিজি নিরাপত্তা আইনের আওতায় আনা হয়। সেই আইন ফের সংশোধিত হচ্ছে।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...