Wednesday, March 4, 2026

হঠাৎ কলকাতায় সাকিব! কিন্তু কেন?

Date:

Share post:

হঠাৎই কলকাতায় এলেন নির্বাসিত বাংলাদেশি তারকা সাকিব-আল হাসান। তিনি আছেন বাইপাসের উপর হায়াৎ রিজেন্সি হোটেলে। জানা গিয়েছে, শনিবারই তাঁর ঢাকায় ফেরার কথা।

তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর অপরাধে বর্তমানে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। ইডেন গার্ডেনে যখন ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গোলাপি টেস্ট চলছে, তখন তাঁর হঠাৎ শহরে আসা, নতুন করে ক্রিকেট মহলে কৌতূহলের জন্ম দিয়েছে।

সাকিব কি তাহলে ইডেনে ম্যাচ দেখতে এসেছেন, নাকি অন্য কোনও কারণ? যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও বিসিবি জানিয়েছে, সাকিবের কলকাতা আসার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এটা তাঁর একান্তই ব্যক্তিগত সফর।

শুধু সাকিব নয়, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ব্যক্তিগত কারণে বর্তমানে কলকাতায় রয়েছেন। সময় পেলে তিনি ইডেনে ম্যাচ দেখতে যাবেন বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...