Sunday, June 21, 2026

পরীক্ষায় বসতে পারেনি, ‘বিষপানে’ মৃত ছাত্র

Date:

Share post:

ফের অস্বাভাবিক মৃত্যু ছাত্রের। পরিবারের অভিযোগ,
পরীক্ষায় বসতে না পেরেই আত্মহত্যা করেছে চন্দন জোয়ারদার নামে নবম শ্রেণির ওই ছাত্র। কারণ, পরীক্ষার বসার জন্য প্রয়োজনীয় টাকা ছিল না তার। ছিল না নির্দিষ্ট উপস্থিতির হারও। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে ‘বিষ’ খায় চন্দন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার, সকালে সেখানেই মৃত্যু হয় চন্দনের।

হাবড়ার বাসিন্দা চন্দন টাকার সমস্যার কারণে পরীক্ষায় বসতে পারেনি বলেই অভিযোগ পরিবারের। ফর্ম ফিলআপ করতে যে, ৪০০ টাকা লাগে, ছিল না তার। একইসঙ্গে পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতিও ওই ছাত্রের ছিল না। জমা দিতে পারেনি ৪টে প্রজেক্ট রিপোর্ট। এইসব কারণেই চন্দনকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি হাবড়ার খাড়ো কেএমআর ইনস্টিটিউশন স্কুল কর্তৃপক্ষ।

পরিবারিক কারণে রোজগার করতে হত চন্দনকে। ফলে স্কুলে নিয়মিত যেত পারত না সে। পরিবারের দাবি, পরীক্ষায় বসতে পারবে না জেনে মুষড়ে পড়ে চন্দন। এরপরেই আত্মহননের রাস্তা বেছে নেয় সে। চন্দনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...