Monday, April 6, 2026

সাংবাদিকদের থেকে নিজের এলাকার খবর নিলেন মিমি

Date:

Share post:

সাংবাদিকরা নিজেদের পেশার তাগিদে বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে বেড়ান। তাই একজন জনপ্রতিনিধির কাছে তাঁদের মতামতেরও যথেষ্ট গুরুত্ব আছে। সেই কারণেই রবিবার যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী তাঁর অফিসে সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত আলাপচারিতা করেন।

মিমি জানান এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। কোনও রাজনৈতিক কথাবার্তা সেখানে হয়নি। মিমি সাংবাদিকদের সামনে অন রেকর্ড কিছু বলেননি। তবে গল্প-আড্ডার মধ্য দিয়ে সাংবাদিকদের কাছ থেকে তাঁর সংসদীয় এলাকার খোঁজখবর নেন। সাংবাদিকদের নজরে যদি যাদবপুরের সাধারণ মানুষের কোনও সমস্যার খবর থাকে, সেটা জানতে চান মিনি। উপস্থিত সাংবাদিকরা, যাদবপুর অঞ্চলের মানুষের চাওয়া-পাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সাংসদের সামনে।

আরও পড়ুন-ভেটাগুড়ির তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...