Saturday, June 20, 2026

উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, তবে শীত এখনও আসেনি

Date:

Share post:

শীত আসছে কবে? সকলেরই জিজ্ঞাসা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত এখনই আসছে না৷ তবে আমেজ থাকবে৷ কমবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা৷ রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া৷

শুকনো বাতাস৷ সকালে থাকবে হিমেল হাওয়া৷ ঘর্মাক্ত হওয়ার দিন শেষ। আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ দক্ষিণবঙ্গ প্রধানত মেঘলা আকাশ থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ জম্মু-কাশ্মীর ও হিমাচলে তুষারপাতের জেরে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তাই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে৷ তবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে৷

আরও পড়ুন-পরীক্ষায় বসতে পারেনি, ‘বিষপানে’ মৃত ছাত্র

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...