Monday, June 22, 2026

উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের তরফে যখন ক্রমাগত এনআরসি-র চোখ রাঙানি আসছে, তখন রাজ্যে উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে ত্রাণ বিলির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হবে। যেগুলি রাজ্য সরকারের জমিতে রয়েছে সেগুলির পাশাপাশি, কেন্দ্রীয় বা বেসরকারি জমিতে যে সব কলোনি আছে, সেগুলিকেও স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে ৫৫ হাজার পরিবার উপকৃত হবেন বলে জানান মু্খ্যমন্ত্রী।

প্রায় ৪৮-৫০ বছর ধরে একটি জায়গায় বসবাস করছেন বা ব্যবসা করছেন অথবা চাষ করছেন যাঁরা, তাঁদের এখনও সেই জায়গার পাট্টা বা জমির বৈধ কাগজ নেই। এই সিদ্ধান্তের জেরে সেই উদ্বাস্তুরা বাংলায় থাকার অধিকার পাচ্ছেন বলে জানান মমতা।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...