Monday, June 22, 2026

সৌরভকে কী আর্জি জানালেন হরভজন?

Date:

Share post:

সবে মাত্র একমাস হয়েছে বিসিসিআই সভাপতির আসনে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতে তাঁর প্রাক্তন সতীর্থরাপ খুশি। প্রেসিডেন্ট হয়ে নিজের বহুদিনের স্বপ্ন পিঙ্ক টেস্ট খেলবে ভারত, তা পূরণও করেছেন মহারাজ। আর এবার তাঁকে জাতীয় নির্বাচক কমিটিতে পরিবর্তন করার আর্জি জানিয়েছেন হরভজন সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের দলে জায়গা পাননি সঞ্জু স্যামসন। আর তাতে ট্যুইটে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর ট্যুইটের জবাব দিতে গিয়েই জাতীয় নির্বাচক কমিটিতে বদলের আর্জি জানিয়েছেন ভাজ্জি।

শশী থারুর ট্যুইট করে লেখেন, ‘সঞ্জু স্যামসনের দলে জায়গা না পাওয়া নিয়ে আমি হতাশ হয়েছি। ও তিনটি টি-২০ ম্যাচে জল বয়ে আনার কাজ করেও বাদ পড়ল। নির্বাচকরা আসলে তাঁর ব্যাটিংয়ের নয়, হৃদযন্ত্রের পরীক্ষা করছেন।’

আর শশীর এই ট্যুইটের জবাবেই হরভজন বলেন, ‘আমার মনে হয়, সঞ্জুর হৃদযন্ত্রের পরীক্ষা নেওয়াই হছে। নির্বাচন কমিটিতে বদল দরকার। ওখানে কড়া মানসিকতার লোক দরকার। আর আমার আশা, ‘দাদা’ এই বিষয় নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেবেব।’ এভাবেই মহারাজের কাছে আর্জি জানান হরভজন।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...