Monday, March 30, 2026

বহিরাগত! দিলীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন খড়গপুরের তৃণমূল প্রার্থী

Date:

Share post:

খড়গপুর সদর উপনির্বাচনে গতকাল রাত থেকেই শুরু হয়েছে অশান্তি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। তারই মধ্যে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিধানসভারই প্রাক্তন বিধায়ক। তাই এই আসনটি রক্ষা করা তাঁর কাছে প্রেস্টিজ ফাইট। ২৬ নম্বর ওয়ার্ডে খড়গপুর রেল কোয়ার্টারের তাঁর অফিস ও বাসভবন থেকেই ভোটের দিকে নজর রাখছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, তৃণমূল কোথাও অশান্তি পাকালে, তাঁরাও মোকাবিলা করতে তৈরি আছেন।

অন্যদিকে, দিলীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পুরসভার চেয়ারম্যান তথা খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এদিন প্রদীপবাবু বলেন,
“দিলীপ ঘোষ বহিরাগত। তিনি এই কেন্দ্রের ভোটার নয়। ভোটের দিন কেন দিলীপ ঘোষ খড়্গপুরে রয়েছেন? আসলে দিলীপ ঘোষ অশান্তি পাকাবার জন্যই এখানে ঘাঁটি নিয়েছেন।”

এর পাশাপাশি তৃণমূল প্রার্থী আরও জানান, “সকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তিনি অভিভূত। বিধানসভার প্রতিটি বুথে বুথেই তিনি ঘুরবেন। খড়গপুর ইতিহাস তৈরি হবে। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।”

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...