Saturday, March 21, 2026

ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর

Date:

Share post:

ছ’বছর পর ভাড়া বাড়তে চলেছে কলকাতা মেট্রোর। ন্যুনতম ভাড়া অপরিবর্তিত রেখে ধাপ অনুযায়ী ভাড়া বাড়ানো হবে বলে জানানো হয়েছে। যোগ হয়েছে আরও একটি নতুন ধাপও। আগামী ৫ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার মেট্রোর তরফ থেকে এক নির্দেশিকায় জানানো হয় যে, এবার থেকে ২-৫ কিলোমিটার দূরত্বে ভাড়া হবে ১০ টাকা। ৫-১০ কিলোমিটারে ১৫ টাকা। ১০-২০ কিলোমিটারে ভাড়া হল ১০ টাকা। ২০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২৫ টাকাই থাকছে। তবে ২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৫ টাকাই থাকছে।

এতদিন ৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ছিল ৫ টাকা। ৫-১০ কিলোমিটারে ভাড়া ছিল ১০ টাকা। ১০-২০ কিলোমিটারে ভাড়া ছিল ১৫ টাকা। ২০-২৫ কিলোমিটারে ভাড়া ছিল ২০ টাকা। ২৫ কিলোমিটারের ওপরে ভাড়া ছিল ২৫ টাকা। এবার ২ কিলোমিটারের ওপর যাত্রাতেই গুনতে হবে ১০ টাকা ভাড়া। অর্থাৎ দ্বিগুণ। ৫-১০ কিলোমিটারে যাত্রায় ভাড়া বাড়বে ৫ টাকা। ১০-২০ কিলোমিটার যাত্রাতেও ভাড়া বাড়বে ৫ টাকা। ২০-২৫ কিলোমিটারেও ভাড়া বাড়বে ৫ টাকা।

এবার এক ঝলকে দেখে নিন, মেট্রোর নতুন ভাড়া।…

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...