Thursday, June 11, 2026

কন্যা ভেবে সদ্যোজাত পুত্রকে ঝোপে ফেললেন মা, তারপর?

Date:

Share post:

রাতের অন্ধকারে সদ্যোজাত পুত্রসন্তানকে কন্যা ভেবে রাস্তার পাশের ঝোপে ফেললেন মা। পৃথিবীর আলো দেখার রাতেই ঠান্ডায় মৃত্যু হল সদ্যোজাতর। আর এই ঘটনা আরও একবার প্রমাণ করল এখনও কন্যাসন্তান অনেকের কাছেই অবাঞ্ছিত।

পান্ডুয়ার চাপাহাটি বকুলতলায় সোমবার একটি সদ্যোজাতর দেহ উদ্ধার হয়। একই জায়গা থেকে প্রায় ১৪মাস আগে একটি সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার হয়েছিল। বছর খানেকের ব্যবধানে একই জায়গায় দুটি সদ্যোজাতের দেহ উদ্ধারে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে বকুলতলা এলাকায় অর্চনা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে, ১৪মাস আগের উদ্ধার হওয়া মৃত শিশুটি অর্চনার। এদিনের শিশুপুত্রও তাঁর নিজের। অর্চনা জানান, তাঁর ৩টি কন্যাসন্তান রয়েছে। আর মেয়ে চাননি তিনি। ১৪মাস আগে বাড়িতেই একটি কন্যাসন্তান প্রসব করেন অর্চনা। সেদিনই তিনি চতুর্থ কন্যাকে রাস্তায় ফেলে দেন। গত রবিবার বাড়িতেই একটি সন্তানের জন্ম দেন ওই বধূ। কিন্তু রাতের অন্ধকারে পুত্রসন্তানকে কন্যা ভেবে ঝোপে ফেলে দেন তিনি। ঘটনার পর থেকে পলাতক অর্চনার স্বামী শিবু মণ্ডল। ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...