Monday, April 6, 2026

গয়নার লোভে শিশু-খুন, ধৃত ২ প্রতিবেশী

Date:

Share post:

মানুষের লোভ যে তাকে কতটা নিষ্ঠুর করতে পারে তার জ্বলন্ত উদাহরণ মুর্শিদাবাদের খড়গ্রামের ঘটনা। গয়নার লোভে চার বছরের শিশুকে ‘খুন’ করলেন ২ প্রতিবেশী মহিলা। দেবগ্রামের বাসিন্দা আরমিনা খাতুন মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে আটটা নাগাদ সাইনুর বিবির বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে থেকে আরমিনার দেহ উদ্ধার হয়। খড়গ্ৰাম থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

মৃত শিশুর বাবা আজিজুল শেখের অভিযোগ, কানের সোনার দুলের লোভে তাঁর মেয়ের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছেন প্রতিবেশী নাসিমা বিবি ও সাইনুর বিবি। অজিজুলের করা অভিযোগের ভিত্তিতে নাসিমা ও সাইনুরকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-জয়প্রকাশ-নিগ্রহের ঘটনাকে দলের একাংশও মনে করছে ‘রহস্যজনক’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...