Monday, April 6, 2026

উদ্ধব-সরকারের ওপর চাপ বাড়াতে মহারাষ্ট্রে রাজ্যপাল বদল, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

মহারাষ্ট্রে মুখে চুনকালি লাগিয়ে নেওয়ার পরেও থামতে চাইছে না বিজেপি। এবার অন্য পথে নতুন সরকারকে বিব্রত করার ছক কষছে বিজেপি তথা কেন্দ্র। রাজ্যপালকে সামনে রেখে পিছন থেকে বিজেপি দেশের একাধিক অ-বিজেপি রাজ্যে করে চলেছে। বাংলাতেও সেই চেষ্টা চলছে। এবার মহারাষ্ট্রেও একই খেলা খেলতে চাইছে কেন্দ্র।

সূত্রের খবর, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ামাত্রই কেন্দ্র মহারাষ্ট্রের রাজ্যপাল বদল করছে। বর্তমান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির জায়গায় বিজেপি মহারাষ্ট্রে রাজ্যপাল করে পাঠাতে চাইছে কলরাজ মিশ্রকে। ইনি বর্তমানে রাজস্থানের রাজ্যপাল। মহারাষ্ট্রে নতুন সরকারের উপর চাপ বাড়াতেই বিজেপির এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করা হচ্ছে।

কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে চলেছে জেনে বিরোধী রাজনৈতিক শিবির ক্ষোভে ফেটে পড়েছে। মহারাষ্ট্রে ফের নতুন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও সরকারিভাবে এই খবর সমর্থিত হয়নি।

আরও পড়ুন-কাফে হামলায় ফাঁসির সাজা খাগড়াগড় কাণ্ডের পাণ্ডা নাসিরুল্লাহর

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...