Saturday, April 4, 2026

কাকিমাই ফেরালেন পথভ্রষ্ট ভাইপো অজিতকে!

Date:

Share post:

কাকার বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কার্যত গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন। মাত্র তিনদিনেই বিদ্রোহে ইতি। বিজেপির হাত ছেড়ে ফিরে এসেছেন ঘরে। আর তা সম্ভব হয়েছে কাকিমার জন্যই। কাকা শারদ পাওয়ারের উপর রাগ দেখালেও কাকিমা প্রতিভা পাওয়ারের কথায় রাগ গলে জল। বাইরের রাজনীতি যাই থাক, পারিবারিক বিবাদ মিটিয়ে ঘরের সম্পর্ক মসৃণ রাখার শিল্পে শারদকে টেক্কা দিয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা পাওয়ার। আর তাই সাময়িক বিদ্রোহে ইতি দিয়ে, বিজেপিকে পথে বসিয়ে কাকিমার অনুরোধ মেনে নেন ভাইপো অজিত। মঙ্গলবার রাতে উদ্ধব সহ অন্য বিধায়করা যখন রাজভবনে, তখন প্রায় নিঃশব্দেই শারদ পাওয়ারের বাড়ি ঢোকেন অজিত। তাঁকে স্বাগত জানান শারদকন্যা ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে। তিনদিনের বিদ্রোহী অজিত পাওয়ারের ‘ঘর-ওয়াপসি’ এভাবেই সম্পূর্ণ হয়।

শারদের স্ত্রী প্রতিভা সক্রিয় রাজনীতি না করলেও পরিবারকে অটুট রাখার মূল চালিকাশক্তি। ক্রিকেটপ্রেমী শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা প্রাক্তন টেস্ট ক্রিকেটার সদানন্দ শিন্দের মেয়ে। রাজনীতি না করলেও রাজনীতির খেলা ভালই বোঝেন। এনসিপির অন্দরে কাকা-ভাইপোর বিবাদ মেটাতে তিনিই অনুঘটকের ভূমিকা নেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর কাকিমা প্রতিভার কথা ফেলতে না পেরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত। তখনই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতও নির্ধারিত হয়ে যায়। অজিতের প্রত্যাবর্তনে এনসিপিতেও স্বস্তির হাওয়া ওঠে। সৌজন্যে অজিতের কাকিমা, শারদ-পত্নী প্রতিভা পাওয়ার।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...