Tuesday, June 9, 2026

রাজ্যের জমি নীতির দরুণ পুরুলিয়ায় ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পে দীর্ঘসূত্রিতা

Date:

Share post:

রাজ্যের জমিনীতির দরুণ সমস্যায় ডিভিসি। জমির মালিকদের থেকে জমি কিনতে গিয়ে দামের যেমন বিস্তর হেরফের ঘটছে, তেমনি রয়েছে কিছু আমলাতান্ত্রিক জটিলতা। এ ব্যাপারে রাজ্যের সাহায্য চেয়েছে সংস্থা। উল্লেখ্য, ২০১৫ সালে ডিভিসি খাগড়া-জয়দেব কয়লা ব্লক পায়। এই ব্লকে ১০কোটি টন কয়লা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

পুরুলিয়ার রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য কয়লা খননের প্রয়োজন। দরকার ৩৬০০ একর। কিন্তু তা না পাওয়ায় ডিভিসি অসন্তোষ ঢেকে রাখেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি জমির মালিকদের থেকে কিনতে গিয়েই সমস্যা। বহু জায়গায় জমি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে দরাদরিতে সমস্যা হচ্ছে। বাজার দর অনুযায়ী প্রতি একর ১৪লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তা মানতে রাজি নয়। রাজ্য এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিক চায় ডিভিসি কর্তারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...