Saturday, June 20, 2026

মহারাষ্ট্র বিধানসভায় শুরু বিধায়কদের শপথ গ্রহণ

Date:

Share post:

মহারাষ্ট্র বিধানসভায় শপথ গ্রহণ শুরু৷ বুধবার সকাল সাড়ে আটটা থেকে মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার কালিদাস কোলম্বকর। বিধানসভায় আছেন দেবেন্দ্র ফড়ণবীশ। নির্বাচিত 288 বিধায়ক একে একে শপথ নিচ্ছেন৷ বিধায়কদের শপথের জন্য বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বিধানসভায় উপস্থিত আছেন৷ তিনিই জোটের বিধায়কদের স্বাগত জানাচ্ছেন৷ সুপ্রিয়া জানান, আজ খুবই আনন্দের দিন। দাদা অজিত পাওয়ারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সুপ্রিয়া৷ ওদিকে এনসিপি নেতা রোহিত পওয়ার বলেছেন, “অজিত পওয়ার এনসিপিরই অঙ্গ৷ অজিত জানেন, সরকার কী ভাবে কাজ করে। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। অজিত পওয়ারের প্রত্যাবর্তনে দল খুশি”। শিবসেনার নীলম গোর্হে বলেছেন, ‘‘বালাসাহেব ঠাকরের স্বপ্ন আজ সত্যি হতে দেখে আমরা আনন্দিত। ‘মহা বিকাশ আগাডী’ নেতৃত্বে থাকবেন উদ্ধব ঠাকরে। শরদজির পথপদর্শন এবং সোনিয়া ম্যাডামের এতে যথেষ্ট অবদান রয়েছে। আমরা মহারাষ্ট্রের জন্য কাজ করব।’’

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...