Sunday, April 5, 2026

ক্রিকেটের বাইশ গজে দেশকে এনে দিয়েছেন সাফল্য, এবার শ্রীলঙ্কার প্রশাসনিক পদে মুরলী

Date:

Share post:

ক্রিকেটটা বাইশ গজে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানের ত্রাস ছিলেন তিনি। কিংবদন্তি এই অফস্পিনারকে চরকি সামলাতে কালঘাম ছুটে যেত সকলের। ২০১১ সালের বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ আট বছর পর ফের সংবাদ শিরোনামে তিনি।

শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার মুথাইয়া মুরলীধরন এবার সে দেশের প্রশাসনিক কর্তাদের তালিকায় নাম লেখালেন। দ্বীপরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাঁকে দেশের উত্তর প্রদেশের গভর্নর নিযুক্ত করেছেন। মুরলী যাতে এই পদ গ্রহণ করেন তাঁর জন্য প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। ভুলেও এই পদ পেয়ে খুশি। ক্রিকেটে দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন। বিশ্ব দরবারে গর্বিত করেছেন দেশকে। এবার প্রশাসনে এসে দেশের জন্য কাজ করতে মুখিয়ে আছেন মুরলী।

আরও পড়ুন-জমি চিহ্নিত না করে নয়া প্রকল্প নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...