Thursday, June 11, 2026

জমি চিহ্নিত না করে নয়া প্রকল্প নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জমি চিহ্নিত না করে নতুন প্রকল্পের সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য সরকারের কোনও দফতর। বুধবার, পূর্ত দফতরকে এবিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সরকারি যে কোনও দফতরের কাজের জন্য পূর্ত দফতরকে আগে জমি দেখতে হবে। কোথায় কত জমি রয়েছে, তার তালিকা তৈরি করে প্রকল্পের নাম দিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে জমা দিতে হবে। অনুমোদন পেলে তবেই পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট বা DPR তৈরি করে জমা দেবে সংশ্লিষ্ট দফতর।

স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্প তালুক যাই তৈরি হোক না কেন, তার জন্য DPR তৈরি হবে। সম্প্রতি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দেখা গিয়েছে, পূর্ত দফতর একই প্রকল্প বারবার DPR তৈরি করছে। এতে অর্থের অপচয় হচ্ছে। সময়ও বেশি লাগছে। এই সমস্যা কাটাতেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। জমি নির্ধারণ হওয়ার পরে প্রকল্পের কাজের জন্য অর্থ সাহায্য করবে অর্থ দফতর। এবিষয়ে অর্থ দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ভাটপাড়া পুরসভায় বিক্ষোভে পেনশনভোগীরা

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...