Saturday, June 20, 2026

আজ ঢাকার গুলশনে সেই ভয়াবহ জঙ্গি হামলার রায়

Date:

Share post:

তিন বছর আগে বাংলাদেশের হোলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার রায় আজ। বিশেষ ট্রাইব্যুনালের বিচারকরা এই মামলার রায় জানাবেন। ২০১৬ সালের ১ জুলাইয়ের রাতে ঢাকার গুলশন এলাকার এই অভিজাত বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি-সহ ২০জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুই পুলিশকর্মীও আছেন। খতম হয়েছিল ৫জঙ্গিও। দীর্ঘ সাক্ষী-সাবুদ পর্ব পেরিয়ে বিচার প্রক্রিয়া দু’বছর চলার পর ২০১৮-র ২৩ জুলাই ৮জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। যদিও ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ ছিল ২১জনের বিরুদ্ধে। ঘটনার পরে দীর্ঘ তিন বছরে নানা অভিযানে ১৩জনের মৃত্যু হয়। ১১৩ জনের সাক্ষী নেওয়া হয়েছে।

সেদিনের এই ভয়াবহ হানায় মৃতদের মধ্যে ৯জন ইতালির, ৭জন জাপানের, ৩জন বাংলাদেশী ও ১জন ভারতীয়। মারা যান রেস্টুরেন্টের এক কর্মীও। সবচেয়ে আশ্চর্যের হল, জঙ্গি হামলাকারীদের প্রত্যেকেই শিক্ষিত পরিবারের, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াও।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...