Saturday, June 20, 2026

শিবাজি পার্কে বৃহস্পতিবার উদ্ধবের শপথ বিকেল ৬.৪০মিনিটে

Date:

Share post:

কথা ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ১ডিসেম্বর। সেইমতো সিদ্ধান্তও হয়। কিন্তু রাজ্যপালের কাছে দেখা করতে গেলে সমর্থনের নথি হাতে নিয়ে রাজ্যপাল জানিয়ে দেন শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। দিনটি পিছনোর চেষ্টা করেন জোটের নেতারা। কিন্তু রাজ্যপাল বলেন, আপনারা কি মনে করেন না এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ একটি স্থায়ী সরকার দেখতে চাইছে। দ্রুত। তাই যত দ্রুত সম্ভব শপথ নেওয়া উচিত। ঠিক হয়েছে বৃহস্পতিবার ২৮ নভেম্বর শপথ নেবেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শপথ অনুষ্ঠান মুম্বইয়ের শিবাজি পার্কে ৬.৪০মিনিটে। তার আগে আজ আস্থা ভোটের পরেই তিন দলের নেতারা বৈঠকে বসে মন্ত্রিসভার রূপরেখা ঠিক করবেন। চেষ্টা হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলির মন্ত্রক বন্টন কালকেই সেরে ফেলতে। ইতিমধ্যে শিবাজি পার্ক ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে শিবসৈনিকদের উল্লাস। কাল এই পার্ক উপচে পড়বে বলেই ধারণা।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...