Sunday, June 21, 2026

দিদি আর শুভেন্দুকে কৃতজ্ঞতা জানালেন প্রদীপ

Date:

Share post:

দিলীপ ঘোষের খাস তালুকে সবুজ আবির। যেখানে তৃণমূল কোনওদিনই দাঁত ফোটাতে পারিনি সেখানেই সমর্থকদের উচ্ছ্বাস। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার বললেন, এই জয় আমি এলাকার মানুষকে উৎসর্গ করছি। এই ভোটে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজে লেগেছে ঠিক সেরকম শুভেন্দু অধিকারী পরিকল্পনা আর পরিশ্রমের ফল। তাই দু’জনকেই কৃতজ্ঞতা জানালেন জয়ী প্রার্থী। লোকসভা ভোটের ৬ মাসের মধ্যে চাকা ঘুরে গেল খড়্গপুরের। বৃহস্পতিবার সকালেও গণনা শুরুর সময় ছিল বিজেপি কর্মীদের উল্লাস। তারপর যত বেলা গড়িয়েছে সবুজ আবীর বেড়েছে। খড়্গপুরের চেয়ারম্যান হলেন এবার বিধায়ক। প্রায় ৪৫হাজারের বেশি ভোটের ব্যবধানে কমিয়ে ২০হাজারের বেশি ভোটে জিতে প্রমাণ করলেন তিনি সত্যিই এলাকায় জনপ্রিয়।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...