Friday, June 19, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস তৈরি করল আলিয়া

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস। ইতিহাস তৈরি করলেন আলিয়া শেখ। এই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মে মহিলা-পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামীদের জন্য থাকছে আলাদা কলাম।

আলিয়ার ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এমফিল করতে চেয়েছিলেন। এই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম তুললেও তা পূরণ করে জমা দিতে পারছিলেন না। তার কারণ ফর্মে পুরুষ-মহিলা ব্যতীত তৃতীয় কোনও লিঙ্গের কথা সেখানে ছিল না। অপারগ হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন আলিয়া। বুধবারই ছিল ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। রূপান্তরকামী হিসেবে এই প্রথম আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলাপ করলেন আলিয়া এবং আগামী দিনে ভর্তি হওয়ার স্বপ্নও দেখছেন। কিন্তু এখানেই থেমে থাকছেন না তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রূপান্তরকামীদের ওবিসি ক্যাটেগরি সংরক্ষণ দিতে হবে, যা রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে চালু হয়নি। রূপান্তরকামীরা যাতে সংরক্ষণের আওতায় আসেন, সেই আশাতে এবার কোমর বেঁধে আইনি লড়াইয়ে নেমেছেন আলিয়া শেখ।

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...