Saturday, April 4, 2026

ব্যর্থতা ঢাকতে বাম-কংগ্রেস জোটকে দায়ী করলেন জয়প্রকাশ

Date:

Share post:

যতটা গর্জায় ততটা বর্ষায় না। করিমপুর উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার এর জন্য এই বাংলা প্রবাদটি অক্ষরে অক্ষরে মিলে গেল। পরাজয়ের পর তাঁর প্রতিক্রিয়াতে বিজেপি প্রার্থী বলেন, ” তৃণমূলের এই জয়ের জন্য দায়ী বাম-কংগ্রেস জোট। উপরে উপরে তারা জোট করলেও, ভিতরে ভিতরে তারা তৃণমূলকেই ভোট দিয়েছে।”

বাম-কংগ্রেস জোটকে দায়ী করার পাশাপাশি, এদিন জয়প্রকাশ মজুমদার ঘুরিয়ে এনআরসি-কেও দায়ী করেছেন। তাঁর কথায়, “এনআরসি নিয়ে মানুষকে মিস গাইড করেছে তৃণমূল কংগ্রেস। ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখানো হয়েছে এখানে।”

তবে বিজেপির হারের পর জয়প্রকাশ মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়, যে নিজের পরিবারকে, নিজের দাদাকে অসম্মান করে, সে আবার মানুষের কাজ করবে কী করে? পাশাপাশি জয়প্রকাশ মজুমদার-এর বিরুদ্ধে “টেট কেলেঙ্কারি” ইস্যুও তুলে ধরে শাসক দল। বছর কয়েক আগে টেট পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে বেশ কয়েক মাস জেলে থাকতে হয়েছিল বিজেপি প্রার্থীকে।

আরও পড়ুন-ঠাকরে জমানা শুরু মহারাষ্ট্রে

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...