Wednesday, April 1, 2026

ভুঁইফোড়দের বাড়বাড়ন্তে বিরক্ত বিজেপি ভোটাররাই এবার উল্টোভোটে

Date:

Share post:

লোকসভাতেও যাঁরা বিপুলভাবে ভোট দিয়েছেন বিজেপিকে, তাঁরাও এবার মুখ ঘুরিয়ে।
অন্যতম কারণ সদ্য দলে আসা ভুঁইফোড় অপদার্থদের লম্ফঝম্ফ। অন্য দল থেকে গিয়ে কিছু নেতা ও চামচাশ্রেণির লোকজন এমন ভাব করছিলেন যেন তাঁরা বিজেপির মসিহা। এদের গতিবিধি, ফেস বুক পোস্ট বাড়াবাড়ির সীমা ছাড়িয়েছে। এদের অনেকেই অতীতে ভোটের ত্রিসীমানায় ছিল না। এখন এমন ভাবসাব করল যেন এরা না থাকলে বিজেপি নেই। এই অযোগ্য সুবিধাবাদী অন্তঃসারশূন্য গিরগিটিদের হিসেব ছিল বিজেপি হাওয়ায় জিতবে আর এরা কৃতিত্ব নেবে। করিমপুরে এই ধরণের বাড়াবাড়ি সবচেয়ে বেশি হয়। ভোটের পর পোস্টে বলা হয় তিনটেতে বিজেপি কত ভোটে জিতবে। আগাগোড়া এদের বাড়াবাড়িতে তিতিবিরক্ত অসংখ্য বিজেপির ভোটার এবার উল্টোছাপ দিয়েছেন। দল জিতলে এরাই হাইজ্যাক করে নিত। পুরনো বিজেপির ভোটাররা মন থেকে এসব সহ্য করতে পারেন নি। গাদাখানেক বেড়াল বাঘছাল পরে ঘুরল। আর গলা থেকে আওয়াজ বেরলো সেই ‘ম্যাও।’ এই ধান্দাবাজদের লাফালাফিতেই এবার বিজেপির অন্তর্জলি যাত্রা। দলে এলেই কেন্দ্রীয় নিরাপত্তার মোড়কে যারা যতই বাঘ সাজুক, আসল উপাদানে তারা যে বিড়াল, তা দলেই এখন আলোচনা চলছে।

আরও পড়ুন-নীরবে হোম ওয়ার্ক, বাজিমাতের নেপথ্যনায়ক অভিষেক

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...