Friday, June 19, 2026

আজ সন্ধেয় শপথ নেবেন উদ্ধব, সঙ্গে মন্ত্রীপদে হাফ ডজন

Date:

Share post:

মহা-নাটকের দীর্ঘ এপিসোড শেষ হয়ে এক মাসেরও বেশি সময় পর নতুন সরকার গঠিত হতে চলেছে মহারাষ্ট্রে। তিন দলের জোট মহারাষ্ট্র বিকাশ আঘারির হয়ে আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে 6টা 40 মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান। উদ্ধবের সঙ্গে মন্ত্রীপদে শপথ নেওয়ার কথা তিন দলের ছ’জন বিধায়কের। শিবসেনার একনাথ শিন্ডে ও সুভাষ দেশাই, এনসিপির জয়ন্ত পাতিল ও ছগন ভুজবল এবং কংগ্রেসের অশোক চৌহান ও বালাসাহেব থোরাট শপথ নিতে পারেন। উপমুখ্যমন্ত্রী পদটি যাচ্ছে এনসিপির হাতে। অন্যদিকে স্পিকার পদ পাবে কংগ্রেস। স্পিকার হিসাবে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের নাম আলোচনায় আছে। মন্ত্রিত্ব পেতে পারেন অজিত পাওয়ারও। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি শিবসেনার প্রধান হিসাবেও থেকে যাবেন উদ্ধব।

আরও পড়ুন-গডসে নিয়ে মন্তব্যের জের, সংসদীয় কমিটি থেকে সাধ্বী প্রজ্ঞাকে সরাল বিজেপি

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...