Thursday, March 5, 2026

তিনে তিনের ম্যাজিক। কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

তিনে তিন।
কেন? কীভাবে?

1) এন আর সি বিজেপির ষোল আনা ক্ষতি করেছে।

2) তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সাংগঠনিক পদক্ষেপগুলি কাজে দিয়েছে।

3) লোকসভায় দিল্লির ভোট। নরেন্দ্র মোদির ভোট। প্রধানমন্ত্রিত্ব ও স্থায়ী সরকারে বিকল্প ছিল না মানুষের কাছে। এই উপনির্বাচন রাজ্যের ভোট।

4) মূল্যবৃদ্ধি, ছাঁটাইসহ আর্থিক পরিস্থিতিতে মানুষ বিরক্ত। ধর্ম দিয়ে পেট ভরবে না, উপলব্ধি স্পষ্ট হচ্ছে।

5) মুসলমান ভোট বিজেপির বিরুদ্ধে, এমনকি হিন্দুভোটের তাৎপর্যপূর্ণ অংশও।

6) মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না গেলেও সব নজর রেখেছেন। আর ময়দানে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। বিজেপির কোনো মুখ এঁদের দক্ষতার সঙ্গে পাল্লা দিতে পারে নি। কেন্দ্রওয়াড়ি সঠিক রণকৌশল ছিল তৃণমূলের। প্রার্থী নির্বাচন ঠিকঠাক।

7) প্রশান্ত কিশোর আর অভিষেক জুটির “দিদিকে বলো” ইত্যাদি কর্মসূচিতে দলটা সর্বত্র ফের রাস্তায় নেমেছেন। মানুষ দেখেছেন ভুল সংশোধনের চেষ্টা করছে তৃণমূল।

8) রাজ্য সরকারের সামাজিক স্কিমের উপভোক্তারা সাড়া দিয়েছেন।

9) বিজেপি নেতারা দিল্লি দেখিয়ে জেতার ভুল চেষ্টায় ছিলেন। দলবদলু ভুঁইফোড় কিছু অপদার্থের লাফালাফিতে বিরক্ত ছিলেন বিজেপির বহু ভোটার। দল বদলালেই কেন্দ্রীয় নিরাপত্তা; যারা ভোটের ভ বোঝে না, তাদের অতিপাকামিতে দল লাটে উঠেছে। টিভি আর ফেস বুকেই ছিল বিজেপি। আর বুথভিত্তিক কর্মীতালিকার প্রবাদপ্রতিম ফাইল যে একটি সুচারু মিথ্যাচার, তার গ্যাসবেলুন এবার ফেটেছে। লোকসভার ভোটপ্যার্টান যে আলাদা, সেটা ভুলে বিজেপির রাজ্য নেতারা অতি দম্ভ ও অতিআত্মবিশ্বাসে নিজেদের পদবিটাই মোদি ভাবছিলেন। কৈলাস বা মুকুলরা হয় নিজেরা কিছুই বোঝেন নি; না হলে বাংলার জমি সম্পর্কে দিল্লিকে ভুল বুঝিয়ে এসেছেন।

10) বাম এবং কংগ্রেস বিকল্প হয়ে ওঠার প্রশ্নে মানুষের আস্থা থেকে এখনও আলোকবর্ষ দূরে।

ফলে মেরুকরণটা হয়েছে তৃণমূল বনাম বিজেপি।
আর নির্দিষ্ট কিছু ফ্যাক্টরে বিজেপিকে গোহারা হারিয়ে দিয়েছে তৃণমূল। কালীয়াগঞ্জ আর খড়্গপুরে যে ঘাটতি মেক আপ করে তৃণমূলের জয়, তাতে স্পষ্ট, লোকসভার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল।

তবে হ্যাঁ, এবার অন্তত হাঁফ ছেড়ে বেঁচেছে ইভিএম। তাদের নিয়ে কেউ টানাটানি করে নি।

পুনশ্চ: এখন অনেকেই বিশ্লেষণ করবেন। কিন্তু ভোটের আগে একমাত্র “বিশ্ব বাংলা সংবাদ” স্পষ্টভাষায় প্রকাশ্যে বলছিল তিনে তিন করতে পারে তৃণমূল।

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...